ads

সোমবার , ২ আগস্ট ২০২১ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ২, ২০২১ ১২:৫৭ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরো ৬ জন। মৃতরা হলেন উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামের ইয়াকুব আলী (৫৮)। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন আবু নাছের আরজু (২৫)। ১ আগস্ট রবিবার বিকাল ৫ টায় ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু নাছের আরজু ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার ছোট ছেলে। সে এক কন্যা সন্তানের জনক। রাতে মরহুমের নিজ বাড়ি সংলগ্ন তামাগাঁও ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আরজুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Shamol Bangla Ads

এদিকে রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষায় আরো ৬ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণের নমুনা পাওয়া গেছে।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, লকডাউন আরো কঠোর অবস্থানে যেতে না পারলে করোনা পরিস্থিতি মোকাবিলা কঠিন হবে পড়বে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads