ads

রবিবার , ১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে মানবিক সহায়তা প্রদান

খবর টি পড়েছেন : ১৭৯
শেরপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে মানবিক সহায়তা প্রদান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। ১ আগস্ট রবিবার দুপুরে সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ৩০ জন উপকারভোগীর মাঝে ওই মানবিক সহায়তা তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মজু প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মানবিক সহায়তা প্রদান শেষে অতিথিরা আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো ঘুরে ঘুরে দেখেন এবং তাদের খোঁজ-খবর নেন। এছাড়া স্থানীয় প্রাইমারী স্কুল কাম বন্যা আশ্রয় কেন্দ্রও পরিদর্শন করেন তারা। পরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের ঘরের পাশে একটি করে গাছ লাগানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার জনস্বার্থে করোনায় সেবাদানকারী চিকিৎসকদের তালিকা প্রকাশ পরবর্তী সংবাদ সড়ক দুর্ঘটনায় নিহত নকলার পোশাকশ্রমিক সোহাগের পরিবারের পাশে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads