ads

শনিবার , ৩১ জুলাই ২০২১ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রবিবার শিল্প-কারখানা খোলা থাকায় শেরপুর ছাড়ছে মানুষ

করোনা ভাইরাসজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই ১ আগস্ট থেকে শিল্প-কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ওই খবরে শেরপুর জেলায় ঈদে বাড়িতে আসা কর্মজীবী মানুষেরা ঢাকায় ফিরতে শুরু করেছেন। ৩১ জুলাই শনিবার সকাল থেকেই শেরপুর জেলা শহর থেকে পণ্যবাহী ট্রাক, লেগুনা, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে ঢাকায় ছুটছে কর্মজীবী মানুষরা।

Shamol Bangla Ads

এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভেঙে ভেঙে মহাসড়কের বিভিন্ন স্থানে ভিড় করছে ঢাকামুখী যাত্রীরা। অনেকে বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা রিজার্ভ করে শহরে আসছেন। যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির কোনো বালাই দেখা যায়নি।

ঢাকামুখী যাত্রী চরশেরপুর গ্রামের রবিন মিয়া বলেন, ঈদের ছুটিতে বাড়িতে আইছিলাম। যেভাবেই হোক আজই ঢাকায় পৌঁছাতে হবে। আগামীকাল আমাদের কারখানা খুলবে। বাস বন্ধ। বাধ্য হয়ে ট্রাকে যাচ্ছি। ট্রাকে যাইতে কষ্টও বেশি। ভাড়া বেশি দিয়ে হলেও যাওন লাগবোই।

Shamol Bangla Ads

গার্মেন্টস কর্মী পৌরশহরের উত্তর গৌরীপুর মহল্লার মরিয়ম বেগম বলেন, বাপের বাড়িতে ঈদের ছুটিতে আইছিলাম। ১ তারিখ থেকে অফিস করতে হবে তারজন্য গত রাতে অফিস থেকে ফোন দিছে। আগামীকাল সঠিক সময়ে অফিসে না যেতে পারলে চাকরি চলে যাবে। এখন কষ্ট করেই গ্রামের বাড়ি থেকে রওনা হয়েছি।

Need Ads