ads

শুক্রবার , ৩০ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৭০
শেরপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে এক কলেজছাত্রীকে (১৮) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বাবু মিরজা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ জুলাই বৃহস্পতিবার রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বাবু মিরজা সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। ভুক্তভাগী ছাত্রী উপজেলার একটি কলেজের এইচএসসির শিক্ষার্থী। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত বাবুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, ওই ছাত্রীর পূর্বপরিচিত হওয়ার সুবাদে তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবসহ পথে-ঘাটে উত্ত্যক্ত করে আসছিলেন বাবু মিরজা। কিন্তু ছাত্রীটি তার প্রেমের প্রস্তাব সবসময় প্রত্যাখান করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু ওই ছাত্রীর গ্রামের বাড়িতে যায় এবং পুনরায় প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় বাবু ছাত্রীর শ্লীলতাহানি ঘটানোর চেষ্টা করেন। ওইসময় ছাত্রীর ডাক-চিৎকারে তার আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ছুটে গিয়ে বাবুকে আটক করেন। পরে রাতে এলাকাবাসী বাবুকে সদর থানা পুলিশের নিকট সোপর্দ করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী মিয়া বলেন, ওই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে আটক বাবু মিরজার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। প্রাথমিক তদন্তে অভিযাগের সত্যতা পাওয়া গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুইদিনে ভ্রাম্যমাণ আদালতে ৬৩ হাজার টাকা জরিমানা পরবর্তী সংবাদ ‘শ্যামলবাংলা২৪ডটকম’র অবিরাম প্রকাশনার ৮ম বর্ষপূর্তি এবং প্রাসঙ্গিক কথা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads