ads

বুধবার , ২৮ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় প্রাণ হারালেন শেরপুরের সাবেক নারী বিচারক

খবর টি পড়েছেন : ২৩৭
করোনায় প্রাণ হারালেন শেরপুরের সাবেক নারী বিচারক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর শোক প্রকাশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারিয়েছেন শেরপুরের সাবেক নারী বিচারক সানিয়া আক্তার (২৮)। তিনি ঝালকাঠিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাবস্থায় করোনায় আক্রান্ত হন এবং ২৮ জুলাই বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১০ম ব্যাচের বিচারক সানিয়া আক্তার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের কন্যা। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি ও তার স্বামী একই আদালতের বিচারক এ.এইচ.এম ইমরানুর রহমান গত ১২ জুলাই করোনায় আক্রান্ত হন। এরপর সানিয়া আক্তারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে গত ১৪ জুলাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। তিনি প্রথম জীবনে শেরপুরে একজন চৌকস সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।

Shamol Bangla Ads

সানিয়ার স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইমরানুর রহমান জানান, বুধবার বিকেলে সানিয়া আক্তারের লাশ তার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গ্রমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মুলাদি উপজেলার টুংচর গ্রামে সানিয়ার লাশ দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে ঝালকাঠি বিচার অঙ্গনসহ সারাদেশের বিচার বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া আরও শোক প্রকাশ করেছেন শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, দায়রা আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল, জিপি এডভোকেট আবুল কাশেম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে ভুইফোঁড় সাংবাদিকদের কালো তালিকাভূক্তসহ একজনের সদস্যপদ স্থগিত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads