ads

রবিবার , ২৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে একদিনে রেকর্ড ১৪৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

খবর টি পড়েছেন : ১৮৯
শেরপুরে একদিনে রেকর্ড ১৪৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোট শনাক্ত ২৯৯১, সুস্থ ২০৬৭, মোট মৃত্যু ৫৯

শেরপুরে নতুন করে একদিনে সর্বোচ্চ ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২ হাজার ৯৯১ জন। আর মোট মৃত্যু হয়েছে ৫৯ জনের। ২৫ জুলাই রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওই তথ্য পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় (শনিবার পর্যন্ত) জেলায় মোট ৪৬০টি নমুনা পরীক্ষায় ১৪৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৬৮ জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ২৯ জন, নকলা উপজেলায় ১৫, ঝিনাইগাতীতে ২৩ জন ও শ্রীবরদীতে ১১ জন রয়েছেন। শনাক্তের হার ৩১.৭৩ ভাগ। জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৯৯১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৮৬৫ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৪৫ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫৭ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে জেলায় মোট আক্রান্তদের মধ্যে শেরপুর সদর উপজেলাতেই করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৯ জনের। এছাড়া নালিতাবাড়ীতে ৩২৮ জন, নকলায় ২৯৯ জন, শ্রীবরদী উপজেলায় ২৬৯ জন ও ঝিনাইগাতীতে ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, জেলায় আশঙ্কাজনক হারে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলাই এর সবচেয়ে বড় কারণ। তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনার নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা পালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় শেরপুর স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর এক বছর তিন মাসের মধ্যে শনিবার সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘গ্রামে শিশু দিবাযত্ন কেন্দ্র কমাতে পারে পানিতে ডুবে… পরবর্তী সংবাদ নকলায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads