ads

বুধবার , ২১ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা, রংপুর, ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা

খবর টি পড়েছেন : ১৭৩
ঢাকা, রংপুর, ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আজ বুধবার ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাগুলোয় ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ঈদের দিন ঢাকায় সকালে সামান্য বৃষ্টি হতে পারে। দিনের অন্যসময় আকাশে মেঘ ও রোদ উভয়ের আনাগোনা থাকবে। সন্ধ্যার দিকে আরেক দফা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অল্প সময়ের জন্য স্থায়ী হতে পারে। রোদের তেজ কম থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে মঙ্গলবার বাসস জানায়, দুদিনে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Shamol Bangla Ads

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাক্ষিক বন্যা পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, উজানে বৃষ্টি বেড়ে যাওয়ায় এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে আসা নদী তিস্তা ও ধরলার পানি বাড়তে শুরু করেছে। ওই দুই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেলে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু পরবর্তী সংবাদ আজ পবিত্র ঈদুল আজহা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads