ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে। ওইসময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২০১ জনের। ২০ জুলাই মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, মারা যাওয়া ২১ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। ১৯ জুলাই সকাল ৮টা থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২১ জনসহ মোট ৩৯২ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ৯২৪টি নমুনা পরীক্ষা করে ২০১ জনের করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২২ শতাংশ।




















