ads

রবিবার , ১৮ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জায়েদ খানের সঙ্গে জুটি বাধছেন অপু

খবর টি পড়েছেন : ২৪৪
জায়েদ খানের সঙ্গে জুটি বাধছেন অপু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

একসময় ঢাকাই সিনেমা কাঁপিয়েছে শাকিব খান-অপু বিশ্বাস জুটি। ওই জুটি প্রায় ৮০টিরও অধিক সিনেমা উপহার দিয়েছে। তবে শাকিব-অপুর বিচ্ছেদ হলে ছিটকে পরেন অপু। আর ফিরতে বেস বেগ পেতে হচ্ছে এ অভিনেত্রীকে। ফেরার তীব্র আকাঙ্খা থেকে এবার অপু জুটি বাধতে চলেছেন জায়েদ খানের সঙ্গে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শাপলা মিডিয়ার ওটিটি প্লাটফর্ম ‘সিনেবাজ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন এ বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও অপু অভিনয় করছেন জয় চৌধুরী, ডি তায়েবের বিপরীতে।

জানা গেছে, জায়েদ-অপু বিশ্বাস জুটির ছবিটির নাম ‘জখম’। এটি পরিচালনা করবেন অপূর্ব রানা। প্রযোজনা করবেন সেলিম খান। ছবিটি নির্মিত হবে শাপলা মিডিয়ার ব্যানারে ।

Shamol Bangla Ads

এ বিষয়ে পরিচালক রানা বলেন, ‘জখমের সব প্রস্তুতি সম্পন্ন। লোকেশনও ঠিক করা হয়েছে।শুটিং হবে ঢাকা-বান্দরবান। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবিটির শুটিং শুরু করা হবে বলে নিশ্চিত করেন পরিচালক রানা।’ রানা আরও জানান, ছবিটি মূলত থ্রিলার ধর্মী। এতে ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণাও থাকবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কানে সাজ-পোশাকে নজর কাড়ছেন বাঁধন পরবর্তী সংবাদ হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads