ads

বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘দেবদাস’ চলে যাওয়ার ১১ বছর আজ

খবর টি পড়েছেন : ৩৫৭
‘দেবদাস’ চলে যাওয়ার ১১ বছর আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশী চলচ্চিত্রের গুণী অভিনেতাদের একজন বুলবুল আহমেদ। আজ এই কিংবদন্তির মৃত্যুদিন। ২০১০ সালের ১৫ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। বাংলা চলচ্চিত্রের ‘দেবদাস’ খ্যাত এই চিত্রনায়ক নেই আজ ১১ বছর হয়ে গেল। বুলবুল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে এম.এ. পাস করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি ‘ডাকসু’ ও এসএম হল নাটকে অভিনয় করেন।

Shamol Bangla Ads

১৯৬৩ সালে এম.এ. পাশ করার পর রেডিওতেও কাজ করেন তিনি। ‘অনুরোধের আসর’ নামে গানের অনুষ্ঠান দিয়েই ঘোষক হিসেবে নাম লেখান। ১৯৫৮ সালে বুলবুল আহমেদের অভিনয়ের শুরুটা মঞ্চনাটক দিয়ে। পরবর্তীতে নাট্যগুরু আবদুল্লাহ ইউসুফ ইমামের প্রতিশ্রুতি রক্ষা করতেই ১৯৭৩ সালে ‘ইয়ে করে বিয়ে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু। মঞ্চ, রেডিও, টিভি নাটকে অভিনয়ের ক্ষেত্রে পরিবারের সকলের সহযোগিতা ও সমর্থন পেয়েছিলেন তিনি। ‘ইয়ে করে বিয়ে’ করার সময় তাবাররুক নাম বদলে ‘বুলবুল’ রাখলেন পরিচালক আবদুল্লাহ ইউসুফ ইমাম। দ্বিতীয় চলচ্চিত্র ‘অঙ্গীকার’-এ কবরীর নায়ক হন তিনি। পাশাপাশি কার্যনির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করেন। দিন দিন অভিনয়ের নেশাটা বাড়তে থাকায় স্ত্রীকে দেয়া কথা আর রাখতে পারেননি বুলবুল আহমেদ। শখের অভিনয়, নেশা থেকে পেশায় পরিণত হতে বেশি সময় লাগেনি। ব্যাংকিং পেশা ছেড়ে দিয়ে অভিনয়ে নেমে পড়েন। সেসময় ‘জীবন নিয়ে জুয়া’ ছবির মধ্য দিয়ে ববিতার সঙ্গে জুটি বেঁধে দর্শকপ্রিয়তা অর্জন করেন। ১৯৭৬ সালে আলমগীর কবির পরিচালিত ‘সূর্যকন্যা’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জহির রায়হান পুরস্কার লাভ করেন তিনি।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল- ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘মহানায়ক’, ‘পুরস্কার’, ‘সোহাগ’, ‘বৌরানী’, ‘ঘর সংসার’, ‘বধু বিদায়’ ‘ছোট মা’, ‘আরাধনা’, ‘সঙ্গিনী’, ‘সময় কথা বলে’, ‘স্মৃতি তুমি বেদনা’, ‘শেষ উত্তর’, ‘স্বামী’, ‘ওয়াদা’, ‘গাংচিল’, ‘কলমিলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দেবদাস’, ‘ভালো মানুষ’, ‘বদনাম’, ‘দুই জীবন’, ‘দিপু নাম্বার টু’, ‘দি ফাদার’, ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ প্রভৃতি। ১৯৪১ সালের ৪ সেপ্টেম্বর পুরান ঢাকার আগামসি লেনে বুলবুল আহমেদের জন্ম।

Shamol Bangla Ads

বাবা খলিল আহমেদ ও মা মোসলেমা খাতুনের অষ্টম সস্তান তিনি। বুলবুল আহমেদ ব্যক্তিগত জীবনে বিয়ে বন্ধনে আবদ্ধ হন ফওজিয়া পারভিন ডেইজির সঙ্গে। ছেলেবেলা থেকে দু’জনে পরিচিত ছিলেন। ভালবাসা থেকে বিয়ের সিদ্ধান্ত নেন। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তদের এক ছেলে, দুই মেয়ে রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিয়ে করতে যাচ্ছেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক পরবর্তী সংবাদ বিচ্ছেদ হতে চলেছে রণবীর ও আলিয়ার !

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads