ads

মঙ্গলবার , ১৩ জুলাই ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ের গহীন বনে অজগর অবমুক্ত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুলাই ১৩, ২০২১ ৮:২১ অপরাহ্ণ

শেরপুরের গারো পাহাড়ের গহীন বনে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। ১৩ জুলাই মঙ্গলবার বিকেলে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জের গভীর বনে ওই অজগর সাপটি অবমুক্ত করা হয়। ৯ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যের এ সাপটির ওজন প্রায় ৭/৮ কেজি হবে। বার্মিজ ওই অজগর সাপটি মধ্যবয়স্ক বলে জানিয়েছে বন বিভাগ।
জেলা বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে জামালপুর জেলার মাদারগঞ্জের চাত্রাপাড়া খালে জাল দিয়ে মাছ ধরছিলেন এক ব্যক্তি। এসময় তার জালে অজগর সাপটি ধরা পড়ে। পরে স্থানীয় একজন ব্যক্তি জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। ৯৯৯ থেকে এ অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে বিষয়টি জানানো হয়। সকালে বনবিভাগ সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বিকেলের দিকে শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জের গহীন বনে অজগর সাপটিকে অবমুক্ত করা হয়।
অবমুক্তকালে উপস্থিত ছিলেন শেরপুর বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, বালিজুরি রেঞ্জের রেঞ্জার রবিউল ইসলাম, বনপ্রহরী মো. আব্দুল মোতালেবসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, সাপটি বন্যার পানিতে মাছ শিকার করতে খালে গিয়ে জেলেদের জালে ধরা পড়ে। পরে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে গহীন বনে ছেড়ে দেওয়া হয়। অজগরের বসবাসের উপযুক্ত স্থানেই তাকে অবমুক্ত করা হয়েছে। সাপটি ‘বার্মিজ পাইথন’ জাতের অজগর। এ অঞ্চলের গারো পাহাড়ের শালবনে এ ধরনের অজগরের বিচরণ রয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads