ads

সোমবার , ১২ জুলাই ২০২১ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভায় ৭৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১২, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরে ৭৭ কোটি ৩০ হাজার ২৯৬ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ১২ জুলাই সোমবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে ওই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি বলেন, শেরপুর পৌরসভার নাগরিক সুবিধা বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। ওই কার্যক্রমের আওতায় থাকবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভাঙা রাস্তা মেরামত ও পুনঃনির্মাণ, পৌর আলোকবাতির ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, চাপাতলী পৌর কবরস্থানের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক মডেলের লাশবাহী গাড়ির ব্যবস্থা করা হবে।
ঘোষিত বাজেটে ২০২১-২০২২ অর্থ-বছরে শেরপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক সুবিধা বাড়াতে ও পৌরসভার উন্নয়নে ৭৭ কোটি ৩০ হাজার ২৯৬ টাকা আয় এবং ৬৬ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫শ টাকা ব্যয়সহ ১০ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৭৯৬ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

Shamol Bangla Ads

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, মো. কামাল হোসেন ও নাজমা বেগমসহ অন্যান্য কাউন্সিলরগণ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, পৌর সচিব আবু লায়েছ মো. বজলুল করিম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. রেজাউল করিম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুস কাদের, হিসাবরক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলিম, পৌর কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টুসসহ কয়েকজন সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জানা গেছে, অনুষ্ঠানের বিষয়টি ‘স্বাস্থ্যবিধি’র কারণ দেখিয়ে নাগরিক প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে জানানো হয়নি। তবে এ বিষয়ে পৌর সচিব আবু লায়েছ মো. বজলুল করিম জানান, কেবল চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করতেই এমনটি করা হয়েছে।

Need Ads