ads

শনিবার , ১০ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিলের ১০ হবে নাকি আর্জেন্টিনার ১৫

খবর টি পড়েছেন : ৩৫০
ব্রাজিলের ১০ হবে নাকি আর্জেন্টিনার ১৫
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

রাত পোহালেই আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা/দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশীপ আর্জেন্টিনা এবারে আসর মিলিয়ে ২য় সর্বোচ্চ ৪৩ বার অংশ নিয়ে সর্বোচ্চ ২৮ বারের ফাইনালিস্ট, সর্বোচ্চ ১৩ বারের রানার্সআপ এবং ২য় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন দল। কোপা আমেরিকায় মেসি-ম্যারাডোনারা ২০১ ম্যাচে খেলে ১২৬ ম্যাচে জয়ের বিপরীতে ম্যাচ হারে ৩৩টি, ড্র করে ৪২টি ম্যাচ। কোপা আমেরিকায় আর্জেন্টিনা সর্বোচ্চ ৪৭৩ গোল করে হজম করে ১৮২ টি গোল। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরে দ্বিতীয় সফল দল হয়েও আর্জেন্টিনা জার্সি গায়ে শিরোপা জিততে পারেননি বিশ্বকাপজয়ী প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো হয়ে ম্যারাডোনা।

Shamol Bangla Ads

এদিকে, কোপা আমেরিকা বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল এবারসহ ৪র্থ সর্বোচ্চ ৩৭ টি কোপায় অংশ নিয়ে ১৯০ ম্যাচে ১০৮ ম্যাচ জয়ের বিপরীতে ম্যাচ হারে ৪৪টি, ড্র করে ৩৮টি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্রাজিল ২য় সর্বোচ্চ ৪৩০ গোল করে হজম করে ২০৩টি। কোপা আমেরিকার ৩য় সর্বোচ্চ ১৬ বারের ফাইনালিস্ট ব্রাজিল দল ৭ বারের রানার্সআপ এবং তৃতীয় সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন। ম্যারাডোনার মত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও কোপা আমেরিকা জয়ের স্বাদ পায় নাই। কোপা আমেরিকায় ২ জায়ান্টের ৩২ বারের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার জয় ১৬, ব্রাজিলের ১২, ড্র ৪টি। কোপায় ব্রাজিলের ৩৮ গোলের বিপরীতে আর্জেন্টিনা করে ৫২টি।

Shamol Bangla Ads

বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করা হয়, তাহলে ফুটবল মানে ব্রাজিল আর আর্জেন্টিনাই শেষ কথা। আর যদি এই দল দুটি মুখোমুখি হয়, তাহলে তো সোনায় সোহাগা! পরতে পরতে উত্তেজনা আর রোমাঞ্চের ছড়াছড়ি। শুধু বাংলাদেশ নয়, লাতিন আমেরিকার দেশ দুটির লড়াই ভিন্ন মাত্রা যোগ করায় এই মহারণের অপেক্ষায় থাকে গোটা ফুটবল বিশ্ব। দল দুটির প্রীতি ম্যাচও তোলে উত্তেজনার ঢেউ। তাইতো আদুরে এক ডাকনামও পেয়েছে এই দ্বৈরথ ‘সুপার ক্লাসিকো’। আদতেই সুপার! তার বিকল্প যে খোদ ইউরোপিয়ান ফুটবলেও নেই, তা স্বীকার করবেন বিশ্বজোড়া ফুটবলবোদ্ধারাও। সেখানে কোনও টুর্নামেন্টের ফাইনালে এই দু’দলের মুখোমুখি হওয়ার উপলক্ষ ‘লাভের ওপর বোনাস’ পাওয়ার মতোই ব্যাপার! ফুটবল বিশ্বের চরম আকাক্সিক্ষত সেই ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল মাঠে গড়ানোর আগেই উত্তেজনা-রোমাঞ্চের পারদ আকাশ ছুঁয়েছে। অপেক্ষার প্রহর যেন হচ্ছে না ফুটবলপ্রেমীদের।

বহু প্রতীক্ষিত সেই ফাইনাল কবে, কখন, কোথায় দেখা যাবে? এই প্রশ্ন কারো মনেই নেই। বরং সব ফুটবলভক্তের মনে যেন নীরবেই বেজে উঠছে, ‘সময় যেন কাটে না…’। না, আর না। খুব বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে না। এইতো রাত পোহালেই বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টার ফাইনাল মঞ্চে মুখোমুখি হবে আপনারই ‘প্রিয়’ ও ‘অপ্রিয়’ দল দু’টি। লাতিন আমেরিকার ‘সুপার ক্লাসিকো’ সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

লাল-সবুজের এই দেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। ফুটবলপাগল এ জাতি দক্ষিণ আমেরিকা মহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে দুই ভাগে ভাগ হয়ে পড়ে। ঘরে ঘরে শোভা পেতো দলের তারকাদের পোস্টার, ভিউকার্ড, স্টিকার কিংবা ব্যানারে নানান বর্ণিল ইতিহাস। কে কত বড় পতাকা বানাবেন- চলতো তার প্রতিযোগীতা। পেলে-ম্যারাডোনার যুগ থেকে বর্তমানে সেই আলোচনার খোরাক যোগাচ্ছেন সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি আর নেইমার। তবে করোনাভাইরাসে প্রকোপ আর দেশে চলা ‘কঠোর লকডাউন’ পরিস্থিতিতে এই খুনসুটির নতুন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক। আপনি যদি ফেসবুক ব্যবহারকারী হন এবং খেলা নিয়ে সামান্যতম আগ্রহী নাও হন-ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা থাকলে ফেসবুকে দুই দলের সমর্থকদের উত্তপ্ত আলোচনা আপনার চোখে পড়বে, তা মোটামুটি নিশ্চিত।

কাজেই ১৪ বছর পর একটি বড় টুর্নামেন্টের ফাইনালে যখন আর্জেন্টিনা আর ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে, তখন দু’দলের সমর্থকরা যে সোশাল মিডিয়ায় বাকযুদ্ধ, ট্রল আর ব্যঙ্গাত্মক মিম তৈরির প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়বেন, তা বলাই বাহুল্য। আর দুই দলের সমর্থকদের এই ভার্চুয়াল যুদ্ধ সমর্থকরা নিজেরা যতটা উপভোগ করেন, তার চেয়ে অনেক বেশি উপভোগ করেন কোনো দলকেই সমর্থন না করা নিরপেক্ষ দর্শক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘শিরোপা জিততে রেফারিকেও হারাতে হবে মেসিদের’ পরবর্তী সংবাদ জিম্বাবুয়েকে ৪৭৭ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads