ads

শনিবার , ১০ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শিরোপা জিততে রেফারিকেও হারাতে হবে মেসিদের’

খবর টি পড়েছেন : ১৫৫
‘শিরোপা জিততে রেফারিকেও হারাতে হবে মেসিদের’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের আগুনে ঘি ঢাললেন প্যারাগুয়ের সাবেক গোলরক্ষক হোসে লুইস চিলাভার্ট গঞ্জালেস। মারাকানার ফাইনালে নামার পর লিওনেল মেসিদের তিনি এই বলে সতর্ক করছেন যে ‘এ ম্যাচে শুধু ব্রাজিলকে হারালেই হবে না, হারাতে হবে নেইমার, ভিএআর আর রেফারিকেও।’

Shamol Bangla Ads

আর্জেন্টিনার একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে প্যারাগুয়ের সাবেক তারকা গোলরক্ষক স্পষ্টই বলেছেন, ‘কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ হলেই রেফারি সুবিধা দেবে স্বাগতিকদের।’

এবারের কোপায় রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হারের পর চিলির আর্তুরো ভিদাল রেফারিকে ব্যঙ্গ করেছিলেন। প্যারাগুয়ে-পেরু কোয়ার্টার ফাইনাল ম্যাচেও প্রশ্ন মুখে পড়তে হয়েছিল রেফারিদের। তাছাড়া গ্রুপপর্বে ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়াও পক্ষাপাতী রেফারিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ আছে।

Shamol Bangla Ads

২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন লিওনেল মেসি। অভিযোগ করেছিলেন, ব্রাজিলকে সুবিধা পাইয়ে দেয়ার জন্য অন্তত দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের। যা নিয়ে ফুটবলবিশ্বে তোলপাড় পড়ে গিয়েছিল। লাতিন আমেরিকার ফুটবলের নিয়ামক সংস্থাকে (কনমেবল) সরকারিভাবে অভিযোগপত্রও পাঠিয়েছিল আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এফএ)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেরুকে হারিয়ে তৃতীয় কলম্বিয়া পরবর্তী সংবাদ ব্রাজিলের ১০ হবে নাকি আর্জেন্টিনার ১৫