ads

বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রবীণ রাজনীতিক, সাবেক পৌর কমিশনার মোকছেদ তালুকদার আর নেই

শেরপুরের প্রবীণ রাজনীতিক, সাবেক পৌর কমিশনার, শেরপুর শিল্প ও বণিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, জেলা চাউলকল মালিক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মোকছেদুর রহমান তালুকদার (৮০) আর নেই (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি ৮ জুলাই বৃহস্পতিবার ভোর ৪ টায় শহরের দিঘারপাড়স্থ নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানাদিসহ বহু আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শেরপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের শ্বশুর, সাবেক কাউন্সিলর আমির হোসাইন বাদশা তালুকদারের পিতা ও দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি মইনুল হোসেন প্লাবনের নানা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
একই দিন বিকেল ৪টায় নিজ এলাকায় নামাজে জানাযা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা বিএনপি’র সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মান্নান, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোকলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads