ads

বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১ | ২৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে একদিনে রেকর্ড ৯৬ জনের করোনা শনাক্ত, নতুন মৃত্যু ২

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৮, ২০২১ ২:৩২ অপরাহ্ণ

মোট আক্রান্ত ১৯৭৫, মোট মৃত্যু ৩৮

শেরপুরে নতুন করে একদিনে সর্বোচ্চ ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১ হাজার ৯৭৫ জন। আর মোট মৃত্যু হয়েছে ৩৮ জনের। ৮ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওই তথ্য পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ৯৬ জন। এর মধ্যে ৭০ জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ১১ জন, নকলা উপজেলায় ৭, ঝিনাইগাতীতে ৫ জন ও শ্রীবরদীতে ৩ জন রয়েছেন। মোট ২৩৭টি নমুনা পরীক্ষায় ৯৬ জনের পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৪০.৫০ ভাগ। জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৯৭৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৩ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৮২৫ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫০ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৯ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, গত জুন মাস থেকেই জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে উর্ধ্বমুখী। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলাই এর সবচেয়ে বড় কারণ। করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। সেইসাথে তিনি সরকারঘোষিত লকডাউন মেনে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Need Ads