ads

বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাছের সাথে এ কেমন শত্রুতা?

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ৮, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ৩২টি একাশি জাতের চারা গাছ কেটেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে কে বা কারা কাঠের বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এসব বৃক্ষ কেটেছে। উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর গ্রামে রাস্তার পাশে ওই ঘটনা ঘটে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিক বয়োবৃদ্ধ আলহাজ্ব মো. রমজান আলী (৭০)। এ ঘটনায় সন্দেহের তীর তার প্রতিবেশী মৃত আব্দুর রহমানের ছেলে রিপনের (৩০) বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে অনেকে বলছেন, গাছের সাথে এ কেমন শত্রুতা।

Shamol Bangla Ads

ক্ষতিগ্রস্ত আলহাজ্ব মো. রমজান আলীর ছেলে আব্দুস সামাদ জানান, কয়েক বছর আগে রাস্তার সামনে ৬ শতাংশ জমিতে প্রায় তিনশ একাশি জাতের গাছের চারা রোপন করেন। এর পর থেকেই ওই বাগানের পরিচর্যা করে আসছেন। বুধবার রাতে কে বা কারা ওই বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ৩২টি চারা গাছ কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত আলহাজ্ব মো. রমজান আলী বলেন, আমার সাথে কয়েকদিন যাবত ভাতিজা রিপন ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে আসছে। নানা রকম হুমকি ধামকি দিচ্ছে। সে রাতে বাগানের গাছ কেটেছে। আমি এর বিচার চাই। তবে রিপন এ ব্যাপারে অস্বীকার করে বলেন, তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অহেতুক অভিযোগ করে গালাগালি করে আসছে। অথচ আমি তাদের গাছ কাটার ব্যাপারে কিছুই জানিনা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, এসব বৃক্ষ কে কেটেছে আগে তাকে বের করতে হবে। পরে বিচার করা যাবে। এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয়রা।

Need Ads