ads

সোমবার , ৫ জুলাই ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অর্ধশতাধিক অসহায় পেলো সেনাবাহিনীর খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৫, ২০২১ ৮:২০ অপরাহ্ণ

শেরপুরে চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ভিক্ষুক, অসহায় ও হতদরিদ্র অর্ধশতাধিক মানুষ পেয়েছে সেনাবাহিনীর খাদ্য সহায়তা। ৫ জুলাই সোমবার দুপুরে শেরপুর শহরসহ নকলা ও নালিতাবাড়ীর বিভিন্ন এলাকায় রাস্তায় যাতায়াতকারী এবং কোথাও কোথাও বাড়িতে গিয়ে ওই খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন সেনাবাহিনীর ময়মনসিংহ ১৯ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন শাফি ও ক্যাপ্টেন তৈমুর। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, চিনি, তেল প্রভৃতি। এদিকে একটি ক্ষুদ্র ও অসহায় পরিবারের প্রায় ২ থেকে ৪ সপ্তাহের ওই খাদ্যসামগ্রীর প্যাকেট পেয়ে বেজায় খুশি।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর ময়মনসিংহ ১৯ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় লকডাউন কার্যকরে শেরপুরে জেলা প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী। ওই কাজ করতে গিয়ে সামনে পড়ছেন কর্মহীন হয়ে পড়া ভিক্ষুক, অসহায় ও হতদরিদ্র কিছু মানুষ। ওইসব লোকদের সহায়তায় সেনাবাহিনীর অর্থায়নে ও আয়োজনে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় জেলায় এ সহায়তা অব্যাহত থাকবে।

Need Ads