ads

শুক্রবার , ২ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর প্লাবিত অঞ্চল পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ

খবর টি পড়েছেন : ২৮৪
নালিতাবাড়ীর প্লাবিত অঞ্চল পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদের পাঁচটি অংশে বাঁধ ভেঙে প্রায় ১ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে। নালিতাবাড়ীতে টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে প্লাবিত অঞ্চল পরিদর্শন করেছেন শেরপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহর রক্ষা বাঁধ ভেঙে যেসব এলাকা প্লাবিত হয়েছিলো, সেখান থেকে পানি অনেকটা নেমে গেলেও দুর্ভোগ কমেনি মানুষদের। বিশেষ করে পৌর শহরের গড়কান্দা, শিমূলতলা (নতুন বাসস্ট্যান্ড), নিচপাড়াসহ উপজেলার ৫ টি ইউনিয়নের ২২ গ্রামের মানুষের ভোগান্তি চরমে। পাহাড়ী ঢলে প্লাবিত হওয়া পানিতে ভেসে গেছে অনেকের ঘর-বাড়ি। অনেক অসহায় মানুষই গবাদি পশু সহ আশ্রয় নিয়েছেন পাশ্ববর্তী উঁচু স্থানে এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

পাহাড়ী ঢলে ভুক্তভোগী খোদেজা বেগম বলেন, হঠাৎ কইরা মঙ্গলবার রাইত থাইক্কা নদীর পানি বাড়তে শুরু করে। নদীর পানিতে আমার ঘর ভাইসা গেছে। স্বামী সন্তান,গরু,ছাগল নিয়া পাশের প্রাইমারী স্কুলে আশ্রয় নিছি। আমার মতো এমুন অনেক মানুষ বিপদে আছে। তাই সরকারের কাছে একটাই আবেদন, দ্রুত যেনো এই বাঁধ নির্মাণ করা হয়।

Shamol Bangla Ads

এদিকে ১ জুলাই বৃহস্পতিবার দুপুরে প্লাবিত অঞ্চল পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। তিনি বলেন, প্লাবিত অঞ্চলের মানুষের অবস্থা আমি দেখে গেলাম। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো এবং কিভাবে দ্রুত এই বাঁধ নির্মাণ করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা নেবো।

ওইসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন ৫০ টি অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার হিসেবে চিড়া, মুড়ি ও গুড় বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে লকডাউন কার্যকরে ১৭৬ অভিযানে ৫২ হাজার টাকা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে প্রতিপক্ষের নির্যাতনে হাসপাতালে কাতরাচ্ছে বৃদ্ধা নারী মেহেরী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads