ads

বুধবার , ৩০ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টানা বর্ষণে নালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদীর বাধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

খবর টি পড়েছেন : ৩১১
টানা বর্ষণে নালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদীর বাধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীর শহর রক্ষা বাধ ও চেল্লাখালী নদীর বাধ ভেঙে পানি প্রবেশ করছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার।

Shamol Bangla Ads

বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের শিমূলতলা এলাকায় শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় আশপাশের বাড়িগুলোতে পানি ঢুকেছে। এতে শহরের জেলখানা মোড়, কাচারীপাড়া, নিজপাড়া, গোবিন্দনগর, উত্তরবাজারসহ বেশ কিছু এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। এসব এলাকার গবাদি পশু (গরু,ছাগল) নতুন বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টার ও যাত্রী ছাউনিতে এনে রাখতে দেখা গেছে। শহরের জেলখানা মোড় এলাকায় নদীর পানি প্লাবিত হয়ে উপজেলা খাদ্য গুদামে ঢুকছে পানি। এছাড়া ভোগাই ও চেল্লাখালী নদী দুটির বিভিন্ন পয়েন্টে বাঁধ উপচে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় উপজেলার নয়াবিল ইউনিয়ন, মরিচপুরান ইউনিয়ন, কলসপাড় ইউনিয়ন ও নালিতাবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। নালিতাবাড়ী-নয়াবিল এবং কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ওইসব এলাকা থেকে শেরপুর জেলা সদরে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
শহরের শিমুলতলা এলাকার বাসিন্দা আনিসুজ্জামান বাপ্পি জানান, টানা বর্ষণের ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। নদীর পানি ঘরের ভিতর ঢুকে গেছে। গরু-ছাগল এনে উঁচু স্থানে রেখেছি। পাহাড়ি ঢল ও এমন বৃষ্টি অব্যাহত থাকলে আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবো
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, শহরের কিছু অংশসহ নয়াবিল, নালিতাবাড়ী ও মরিচপুরান ইউনিয়নের কিছু অংশ প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা করতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশনা দেওয়া হয়েছে। সেইসাথে বাধের ভাঙা অংশ মেরামত করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ,… পরবর্তী সংবাদ শ্রীবরদীর কুড়িকাহনীয়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাহার আলীর ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads