ads

বুধবার , ৩০ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জরুরী কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা

খবর টি পড়েছেন : ২০২
জরুরী কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন (বিধিনিষেধ) দেবে সরকার। ওইসময়ে জরুরি সেবা দেয়া ব্যক্তি ছাড়া এবং জরুরী কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (২৯ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
ওইসময় মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয় তথ্য বিবরণীতে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত সোমবার সকাল ৬টা থেকে সীমিত পরিসরে লকডাউন (বিধিনিষেধ) শুরু হয়েছে। এই বিধিনিষেধ বুধবার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাজেট পাস হবে আজ পরবর্তী সংবাদ বৃহস্পতিবার থেকে সারাদেশে কঠোর লকডাউন, প্রজ্ঞাপন জারি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads