আগামীকাল বৃহস্পতিবার থেকে সাতদিন সারাদেশে কঠোর লকডাউন জারি থাকবে। ৩০ বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে জরুরি সেবায় নিয়োজিত দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা। তবে জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না লকডাউনের সময়ে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানানো হয়।









