ads

মঙ্গলবার , ২৯ জুন ২০২১ | ২৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নবাগত জেলা ম্যাজিস্ট্রেটকে বিচার বিভাগের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ২৯, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ

শেরপুরে নবাগত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা বিচার বিভাগ। ২৮ জুন সোমবার সকালে জেলা বিচার বিভাগের কর্ণধার, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের সাথে নবাগত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশীদ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে ওই শুভেচ্ছা জানানো হয়। পরে বিচার বিভাগ মিলনায়তনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জেলা ও দায়রা জজ আল মামুন জেলায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সম্প্রীতির বন্ধন সু-দৃঢ় করার উপর গুরুত্বারোপ করে নির্বাহী বিভাগের সহযোগিতা কামনা করেন। জবাবে নবাগত জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী বিভাগের তরফ থেকে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা দানে প্রত্যয় ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

শুভেচ্ছা বিনিময়কালে বিচার বিভাগের অন্যান্যের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, ল্যাণ্ডসার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ লুৎফুল মজিদ নয়ন, যুগ্ম জেলা জজ-১ মো. কামাল হোসেন, যুগ্ম জেলা জজ-২ একেএম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদসহ অন্যান্য বিচারকগণ এবং নির্বাহী বিভাগের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) জুলফিকার হোসাইন রনি বলেন, নবাগত জেলা ম্যাজিস্ট্রেটের আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও সংক্ষিপ্ত মতবিনিময়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে গুরুত্বারোপ করা হয়েছে। সেইসাথে জেলা আইনগত সহায়তা কমিটির মাধ্যমেও হতদরিদ্র মানুষের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিতে উভয় বিভাগ একসাথে মিলে কাজ করতেও সংকল্প ব্যক্ত করা হয়েছে।

এর আগে সদ্য বদলি হওয়া জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবকেও ফুলেল শুভেচ্ছা জানায় বিচার বিভাগ।

Need Ads