ads

মঙ্গলবার , ২৯ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা পরিস্থিতির অবনতি ॥ দু’দিনে মৃত্যু ৫

খবর টি পড়েছেন : ২৯৪
শেরপুরে করোনা পরিস্থিতির অবনতি ॥ দু’দিনে মৃত্যু ৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ক্রমেই অবনতির দিকে ধাবিত হচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত দু’দিনে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৮ জন। এর মধ্যে জুন মাসেই ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে শহরের খরমপুর ও নকলা উপজেলায় মারা গেছেন ২ জন। ২৯ জুন মঙ্গলবার সকালে সদর উপজেলা করোনা ফোকাল পারসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন ৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৮ জুন সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের দাড়িয়াখিলা গ্রামের সোহাগ মিয়া (২৬), নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ মাস্টার (৭০) ও একই উপজেলার যোগানিয়া ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামের মাহফুজুল হক। মৃত্যুবরণকারী নূর মোহাম্মদ মাস্টার বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদলের শ্বশুর। এছাড়া মঙ্গলবার সকালে কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামের নুরুজ্জামান (৩৫) ও ধলা ইউনিয়নের পাঞ্জরভাঙা এলাকার হারেজ আলী (৬৫) নামে ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
এদিকে শেরপুর জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। তাদের মধ্যে ৮৩৪ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২৭।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, শেরপুরে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। করোনা প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলা টিভির শেরপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন নাঈম… পরবর্তী সংবাদ শেরপুরে নবাগত জেলা ম্যাজিস্ট্রেটকে বিচার বিভাগের ফুলেল শুভেচ্ছা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads