ads

সোমবার , ২৮ জুন ২০২১ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ২৮, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ

শেরপুরের নকলা পৌরসভার ২০২১-২২ অর্থবছরে ৭৮ কোটি ১২ লক্ষ ৩৬ হাজার ৬৫৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৮ জুন সোমবার দুপুরে পৌর সভাকক্ষে ওই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন উৎস থেকে আয় ধরা হয়েছে ৮৭ কোটি ৪৩ লক্ষ ২৫ হাজার ৬ শ’ ৭১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৮৫ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ উপলক্ষে পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রোম্মান আরা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব মনিরুল ইসলাম। ওইসময় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, টিএলসিসি’র সদস্য, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads