ads

রবিবার , ২৭ জুন ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ২৭, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ

মাল্টিসেক্টোরাল প্ল্যাটফরম শক্তিশালীকরণের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় রোববার (২৭ জুন) বিকালে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় পুষ্টির ওপর নানা চিত্র ও কর্মপরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রকল্প, ওয়ার্ল্ড ভিশনের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত জাহান, ইউপি চেয়ারম্যান আসাদউল্লাহ বিল্লাল, বিংস এর প্রজেক্ট অফিসার রাম প্রসাদ ঘোষ, প্রজেক্ট অফিসার শাহীন দীনা সুলতানা ও সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমূখ। সভায় বক্তারা বলেন, এই কার্যক্রমের ফলে হতদরিদ্র ও দরিদ্র পরিবারে পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতন হতে নানা পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। সে লক্ষে কাজ করার আহবান জানান বক্তারা। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads