ads

রবিবার , ২৭ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মোমিনুর রশীদ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ২৭, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ

জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ২৭ জুন সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের সকল সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে চাই। এজন্য ইতোমধ্যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী ৩/৪ মাসের মধ্যে ওইসব কার্যক্রম শেষ হলে মানুষ ঘরে বসেই সেবা নিতে পারবেন। তিনি পর্যটনশিল্পসহ সব পর্যায়ে শেরপুর জেলাকে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, শেরপুরকে সারাদেশে নজির হিসেবে এবং অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এজন্য সংশ্লিষ্ট অন্যান্য মহলের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কোন বিকল্প নেই। সাংবাদিকদের সাথে সেতুবন্ধন তৈরি করেই শেরপুরকে এগিয়ে নিতে চাই। এছাড়া তিনি জেলাকে এগিয়ে নিতে পজেটিভ সাংবাদিকতার উপরও গুরুত্বারোপ করে করোনা মহামারী থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্তসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নবাগত জেলা প্রশাসক মোমিনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এর আগে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কলেজ শিক্ষক ও ব্যবসায়ী নেতাদের সাথে এক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক। ওইসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি সুধীবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা ইউনিটের কমান্ডার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নালিতাবাড়ী শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. সিরাজুদ্দৌলা, নকলা চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক প্রমুখ। ওইসময় তারা পৃথক পৃথকভাবে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads