ads

রবিবার , ২৭ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৬৪
নকলায় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা থেকে ২ কেজি ৯৮০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪’র একটি দল। ২৬ জুন শনিবার রাতে উপজেলার পাঁচকাহনিয়া এলাকা থেকে ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় মৃত গোলাপ হোসেনের পুত্র সুজন মিয়া (৩৫) ও মোহাম্মদ আলীর পুত্র মানিক মিয়া (২৮)।

Shamol Bangla Ads

জানা যায়, সুজন মিয়া তার বসতঘরে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সুজন ও মানিককে ধরে ফেলে র‌্যাব। পরে তাদের হাতে থাকা বাজারের ব্যাগ থেকে দুই কেজি ৯৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় র‌্যাব-১৪ ময়মনসিংহের নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সেলুন পাঠাগার উদ্বোধন পরবর্তী সংবাদ করোনার প্রভাব ॥ শেরপুরে চুলের ক্যাপ তৈরীতে ব্যস্ত…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads