ads

বুধবার , ২৩ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিক দ্বীপের মাতৃবিয়োগ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ২৩, ২০২১ ১:২৬ অপরাহ্ণ

ডিবিসি নিউজের শেরপুর জেলা প্রতিনিধি, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জুবায়ের দ্বীপ এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আল জাবিরের মাতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম দিদারুল আলমের স্ত্রী হাসি বেগম (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। ২২ জুন মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ত্রিশালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তান, অসংখ্য গুনাগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

Shamol Bangla Ads

বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মধ্যশেরী মিয়া বাড়ি মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পৌর কবরস্থানে তার মুক্তিযোদ্ধা স্বামীর পাশে তাকে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে সাংবাদিক দ্বীপের মায়ের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি জুবায়ের রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান সৌরভ, ইয়ুথ রিপোটার্স এসোসিয়েশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads