ads

বুধবার , ২৩ জুন ২০২১ | ২৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ২৩, ২০২১ ২:০০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বুধবার সকালে আওয়ামীলীগ নকলা উপজেলা শাখার আয়োজনে স্থানীয় সুমাইয়া প্লাজায় উপজেলা যুবলীগ কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ শফিকুল ইসলাম জিন্নাহ।

Shamol Bangla Ads

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ। ওইসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সূত্রধর, জেলা পরিষদ সদস্য আন্জুমান আরা বেগমসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Need Ads