ads

মঙ্গলবার , ২২ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর থেকে কয়েক জেলার বাস চলাচল এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ২২, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ

অত্যাধিক করোনা আক্রান্ত কয়েকটি জেলায় লকডাউনের কারণে ওইসব জেলার সাথে শেরপুরে চলাচলকারী বাস এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ২১ জুন সোমবার রাত থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে এ সংক্রান্ত মাইকিং করা হয়েছে। এদিকে লকডাউনের কারণে হঠাৎ করে শেরপুর থেকে সোমবার রাতের নাইট কোচ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এর আগে সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে লকডাউন (বিধিনিষেধ) আরোপ করা হয়। ওই সাত জেলায় শুধু মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া অন্যসব যানবাহন ও মানুষ চলাচলও বন্ধ ঘোষণা করা হয়। পরে সেই জেলাগুলো ছাড়াও খুলনা, যশোর, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা জেলাসহ সীমান্তবর্তী আরও কয়েকটি জেলার সাথে শেরপুরের বাস চলাচল বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।
শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ জানান, অত্যাধিক কোভিড আক্রান্ত কয়েকটি জেলা হতে শেরপুরে চলাচলকারী বাস এক সপ্তাহের জন্য বন্ধ করার জন্য বলা হয়েছে। রাতেই শহরে মাইকিং করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো কিছু নির্দেশনাসহ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ‘প্রেস শেরপুর’ ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে জানান, জনগণের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থত্যাগ/ত্যাগ স্বীকার একান্তভাবে কাম্য। আমাদের সামনে রাস্তা দুটো- ‘হয় হার্ড ইমিউনিটি অথবা ম্যাসিভ ভ্যাক্সিনেশন’। চীন সম্প্রতি ১০০ কোটি মানুষকে ভ্যাক্সিন দেয়া শেষ করেছে। হার্ড ইমিউনিটির মূল্য অনেক প্রাণের বিনিময়ে দেয়া লাগতে পারে। কাজেই রিজওনাল লকডাউন, মাস্ক ব্যবহার, জনসমাগম এড়ানো, ঝুঁকিপূর্ণ জেলাগুলো থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করা, এটাই এই মুহূর্তে বেস্ট সলুউশন।
উল্লেখ্য, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত ১১ জুন থেকে শেরপুর পৌর এলাকায় দুই সপ্তাহের বিশেষ বিধিনিষেধ জারি করে জেলা প্রশাসন। এই অবস্থায়ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে জেলায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত মে মাসে জেলায় করোনার আক্রান্ত শনাক্ত হয়েছিল ৬৮ জন। অথচ জুন মাসের শুরু থেকে ২১ জুন পর্যন্ত তিন সপ্তাহেই জেলায় ৩৭৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তন্মধ্যে মারা গেছেন ৩ জন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, শেরপুর এখন ইয়োলো জোন থেকে করোনা সংক্রমণের অরেঞ্জ জোনে রয়েছে। যেকোনো মুহুর্তে এটা ‘রেড জোনে’ পরিণত হতে পারে। এজন্য সবাইকে সচেতন হতে হবে, মাস্ক পড়তে হবে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads