ads

সোমবার , ২১ জুন ২০২১ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ডলার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ২১, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ইউএসও ডলার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২০ জুন রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডলার প্রতারক চক্রের সদস্য রুবেল মিয়া (৩১) কে গ্রেফতার করে। রুবেল মিয়া ওই গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। পরে গ্রেফতারকৃত রুবেলের দেয়া তথ্য অনুযায়ী ডলার প্রতারক চক্রের আরেক সদস্য মেছেরচর গ্রামের আজগর আলীর ছেলে ওয়াজকুরুনী (৩০)কে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রুবেল ও ওয়াজকুরুনীসহ ডলার প্রতারণার একটি চক্র দীর্ঘদিন যাবত বকশীগঞ্জ, শ্রীবরদী, জামালপুর, ইসলামপুরসহ বিভিন্ন উপজেলা ও জেলায় ডলার প্রতারনাসহ বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সাথে প্রতারনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার ভেরামারা থানার কুদালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এর সাথে প্রতারনা করে রুবেল ও তার সঙ্গীয় প্রতারক চক্ররা। শফিকুল ইসলামের সাথে রুবেলের ইমুতে পরিচয় হয়। সেই সুবাদে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে রুবেল শফিকুলকে ডলার ৪৭ হাজার ইউএসএ ডলার দিয়ে ৪ লক্ষ ৪৫ হাজার টাকা চায়। পরে শফিকুল ইসলাম ২ মে শ্রীবরদী থানার কর্ণঝোড়া বাজার মসজিদ সংলগ্নে ৪ লক্ষ ৪৫ হাজার টাকা দিয়ে ৪৭ হাজার ইউএসএ ডলার নিয়ে যায়। শফিকুল বাড়িতে গিয়ে দেখে যে, ইউএসএ ডলারের পরিবর্তে সাদা কাগজ কাটিং করে বান্ডিল করে দিয়েছে প্রতারক চক্রে রুবেল ও তার সঙ্গীয়রা। শফিকুল বিষয় নিয়ে শ্রীবরদী থানায় অভিযোগ দিলে পুলিশ বিষয় আমলে নিয়ে রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার সঙ্গীয় প্রতারক চক্রের আরেক সদস্যদের গ্রেফতার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ চক্রের সঙ্গে আরো কে কে জড়িত আছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য দুজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads