ads

সোমবার , ২১ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে রেকর্ড ৬১ জনের শনাক্ত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ২১, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ণ

শেরপুরে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। রবিবার গত এক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ ৬১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে শেরপুর সদর উপজেলাতেই ৫৫ জন রয়েছে। এছাড়া শ্রীবরদীতে ৩ জন, নকলায় ২ জন ও ঝিনাইগাতীতে ১ জন করে রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০৯৮ জনে। এর আগে চলতি বছরের ১৭ জুন এক দিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। ২১ জুন সোমবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ২৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক ৭৮ ভাগ। জেলায় মোট ১০৯৮ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৭৮১ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩০৭ জন। এর মধ্যে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২২ জন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, চলতি জুন মাসে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা আক্রান্তদের অধিকাংশই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। সংক্রমণ ঊর্ধ্বমুখীর কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১১ জুন থেকে পৌর এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে বিধিনিষেধই যথেষ্ট নয়। করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, করোনা চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

Need Ads