ads

বৃহস্পতিবার , ১৭ জুন ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুজিববর্ষে আরও ১৬৭ ভূমিহীন ও গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ১৭, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ

জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

Shamol Bangla Ads

মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে আরও ১৬৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহারস্বরূপ পাচ্ছে ঘর। ১৭ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে ওই তথ্য জানান জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, সারাদেশে আগামি ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ‘ক’ শ্রেণির ৫২ হাজার ৯৪৫টি গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষে তিনি ভিডিও কনফারেন্সে ৪টি উপজেলার সাথে সরাসরি যুক্ত হবেন। এর মধ্যে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম এলাকায় নির্মিত প্রকল্পস্থানেও সরাসরি যুক্ত হয়ে কথা বলবেন তিনি। ওইসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক উপকারভোগীর হাতে ২ শতাংশ করে জমিসহ গৃহ, কবুলিয়ত দলিল, নামজারি ও গৃহসনদ হস্তান্তর করা হবে। এজন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ ঘোষণা অনুযায়ী ২য় পর্যায়ে শেরপুর জেলায় ঘর পাচ্ছেন ১৬৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩০টি, নালিতাবাড়ী উপজেলায় ৫০টি, নকলা উপজেলায় ৪২টি, শ্রীবরদী উপজেলায় ২০টি ও ঝিনাইগাতী উপজেলায় ২৫টি ঘর রয়েছে। এতে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ১ লক্ষ ৯০ হাজার টাকা হিসেবে মোট ব্যয় হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা। প্রতিটি ঘরে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলায় প্রথম পর্যায়ে ৫ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ২৯১টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads