ads

বৃহস্পতিবার , ১৭ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ১১৩ জন পেলেন আর্থিক সহায়তা

খবর টি পড়েছেন : ২২৩
শেরপুরে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ১১৩ জন পেলেন আর্থিক সহায়তা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগসহ জটিল ও দূরারোগ্য রোগে আক্রান্ত ১১৩ জন হতদরিদ্র মানুষ পেয়েছেন সমাজসেবা বিভাগের আর্থিক সহায়তা। ১৭ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এদিন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকার হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এজন্য তার সরকার সমাজসেবা বিভাগের মাধ্যমে ওইসব মানুষের চিকিৎসা সহায়তা দিচ্ছে।

Shamol Bangla Ads

চেক বিতরণকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের বাড়িতে খড়ের গাদায়… পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর পাবে শ্রীবরদীর আরও ২০টি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads