ads

বৃহস্পতিবার , ১৭ জুন ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর পাবে শ্রীবরদীর আরও ২০টি পরিবার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ১৭, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রতিটি ভূমিহীন পরিবারকে সেমিপাকা ঘর দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এরই ধারাবারিকতায় মুজিবশতবর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে দ্বিতীয় ধাপে আরও ২০টি ভূমিহীন পরিবার পাবে পাকা ঘর। এর মধ্যে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীও রয়েছে। প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপের উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি খাস জমিতে নির্মিত ২০টি নতুন পাকা ঘরের চাবি উপকারভোগি পরিবারগুলোর মাঝে হস্তান্তর করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। এর আগে আরও ৫০টি ভূমিহীন পরিবার পেয়েছেন একটি করে পাকা ঘর। এ উপলক্ষে ১৭ জুন বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি ওই তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, আমরা চেষ্টা করেছি ঘরগুলোর কাজের মান ভাল করার। এসব ঘরের কাজ চলাকালীন সময়ে আমরা ঘন ঘন মনিটরিং করেছি। ফলে কাজের মান অনেক ভাল হয়েছে। এতে ভুক্তভোগি পরিবারগুলোও খুশি। কয়েকদিনের মধ্যেই এসব ঘরের চাবি ভুমিহীন পরিবারগুলোর হাতে হস্তান্তর করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব ঘর নির্মাণের বরাদ্দ আছে। কিন্তু মাটি ভরাটের কোনো বরাদ্দ ছিল না। উপজেলা প্রশাসন থেকে এসব ঘরের মাটি ভরাট করা হয়েছে। এসব ঘরে থাকছে ২টি কক্ষ, একটি বারান্দা, একটি রান্নার রুম, একটি ওয়াশরুম ও একটি বেসিন। ইতোমধ্যে প্রথমধাপে ২৫টি করে ৫০টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। কয়েকদিনের মধ্যে দ্বিতীয় ধাপের ২০টি ঘরের চাবি হস্তান্তর করা হবে। পাকা ঘর পাওয়ায় ভুক্তভোগি ভূমিহীন পরিবারদের মাঝে আনন্দ বিরাজ করছে। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads