ads

সোমবার , ১৪ জুন ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন শেরপুর সদর থানার নবাগত ওসি

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ১৪, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ

শেরপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ। ১৪ জুন সোমবার দুপুরে সদর থানা প্রাঙ্গণে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া।
নবাগত ওসি মনসুর আহাম্মদের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আছাদুজ্জামান মুরাদ, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সঞ্জীব চন্দ বিল্টু, প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ফকির, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, সাংবাদিক শাকিল মুরাদ প্রমুখ।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় শহরে তীব্র যানজট এবং সদর উপজেলায় মাদক, জুয়া, চুরি-ছিনতাইসহ নানা অপরাধের চিত্র তুলে ধরে সাংবাদিক নেতারা সেগুলো নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেন। ওইসময় পুলিশের তরফ থেকে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সেগুলো নিয়ন্ত্রণে কঠোর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সেইসাথে আলোচিত ও স্পর্শকাতর ঘটনার বিষয়ে গণমাধ্যমকর্মীদের দ্রুত তথ্য আদান-প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া গত ৯ জুন নবাগত ওসি মনসুর আহাম্মেদ সদর থানায় যোগদানের পরপরই হত্যা ও গণধর্ষণের পৃথক দুটি ঘটনায় দ্রুত আসামিদের গ্রেফতারে সাহসিকতা ও সফলতার পরিচয় দেওয়ায় তাকে ধন্যবাদ দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ পুলিশের ইতিবাচক সকল কর্মকাণ্ডে সাংবাদিকদের তরফ থেকে সহযোগিতা দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads