ads

বৃহস্পতিবার , ১০ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেখ হাসিনার দেওয়া করোনা সুরক্ষা সামগ্রী জেলা হাসপাতালে হস্তান্তর করলেন হুইপ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ১০, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেওয়া অক্সিজেন কনসেনট্রেটর ও করোনা সুরক্ষা সামগ্রী শেরপুর জেলা হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। ১০ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ওই করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. এটিএম মামুন জোশ, জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক চন্দন সাহা, সদস্য আবুল হাসেম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সদর হাসপাতালের আর.এম.ও ডা. খাইরুল কবীর সুমন।
উল্লেখ্য, গত ৮ জুন মঙ্গলবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা সদর হাসপাতালের জন্য একটি অক্সিজেন কনসেনট্রেটর ও করোনা সুরক্ষা সামগ্রী হুইপ আতিউর রহমান আতিকের কাছে হস্তান্তর করেন দলের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন মহাসচিব আব্দুল মজিদ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads