ads

শনিবার , ৫ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ!

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ৫, ২০২১ ৯:০২ অপরাহ্ণ

শেরপুরের বাজারে ৪২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ওঠেছে। জামালপুর থেকে শেরপুরে বিক্রি করতে নিয়ে আসা মাছটির দাম চাওয়া হয় ৫৮ হাজার টাকা। ৫ জুন শনিবার শহরের রঘুনাথবাজার সম্পদ প্লাজার সামনে ওই বিশাল আকৃতির বাঘাইড় দেখতে ভিড় জমান উৎসুক জনতা। যেখানে অনেক ক্রেতাকে দর কষাকষি করতেও দেখা যায়।
মাছটি বাজারে এনেছিলেন মাছ ব্যবসায়ী ও জেলে আকালু ব্যাপারী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাল দিয়ে জামালপুরের যমুনা নদীতে মাছ শিকার করি। গত কয়েকদিন থেকে জালে বড় মাছ ধরা পড়ছিল না। কিন্তু হঠাৎ ৪ জুন শুক্রবার রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাঘাট পয়েন্টে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে।

Shamol Bangla Ads

মাছ ব্যবসায়ী আকালু ব্যাপারীর সাথে আসা আরেক ব্যবসায়ী চান মিয়া বলেন, নিজ এলাকায় অনেক বাঘাইড় বিক্রি করছি। তাই আজকে নতুন অভিজ্ঞতা নিতে জামালপুরের পাশের জেলা শেরপুরে আসছি। মাছটির কেজি ১৪শ টাকা করে হলে বিক্রি করব।
এসময় মাছ কিনতে আসা ক্রেতা মুনসর আলী বলেন, যমুনা নদীর মাছে আমাদের সবসময় একটা আকর্ষণ থাকে। তবে বাঘাইড় মাছটির কেজি ১৪শ টাকা চাচ্ছে। যা একটু বেশি মনে হচ্ছে। আরেক ক্রেতা জহিরুল হক বলেন, যমুনার বাঘাইড় মাছ খুব সুস্বাদু। এখন বিক্রেতা ১৪শ টাকা কেজি চাচ্ছে। তাহলে ৪২ কেজি বাঘাইড়ের দাম পড়ছে ৫৮ হাজার টাকা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। যদি কেউ অংশীদারে কিনে তাহলে শেয়ার করে কিনতে পারতাম।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads