ads

শনিবার , ৫ জুন ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ৫, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ

‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’- এ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ পালিত হয়েছে। ৫ জুন শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতাল বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, নলকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া প্রমুখ। প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় অংশ নেওয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের প্রযুক্তি ও পণ্য প্রদর্শনী ১’টি, খামার ২৫ টি, কোম্পানী ৩টি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন অতিথিরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads