শেরপুরে উন্নত জাতের গাভী, ষাঁড়, গবাদিপশু এবং আধুনিক প্রযুক্তি, উন্নত খামার ব্যবস্থাপনা কলাকৌশল প্রদর্শনের মধ্য দিয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন শনিবার শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল ওই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই। ভেটেরিনারী সার্জন ডা. ফজলুল হকের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও আশরাফুল আলম মিজান, খামারি তানজিম হিমেল প্রমুখ।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে ৩৩ স্টলে পুষ্টি, মেধা দারিদ্র বিমোচনে বিভিন্ন ধরনের দেশীয় উন্নতজাত ছাড়াও শাহীওয়াল, ফিজিয়ান, ব্রাহমা জাতের গরু, দুম্বা, কবুতর ও বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রদর্শিত হয়। এছাড়া বিভিন্ন খামারী ও এগ্রোভেট কোম্পানী তাদের প্রযুক্তি প্রদর্শন করেন।




