ads

শনিবার , ৫ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতীতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন ‘গাঙচিল’র কমিটি গঠন

খবর টি পড়েছেন : ৩৩৬
শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতীতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন ‘গাঙচিল’র কমিটি গঠন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক সাহিত্য সংগঠন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কমিটি গঠন শেষে সংগঠনের জন্য গাঙচিল কবিদের লেখা বিভিন্ন বই ও ডায়রী উপহার প্রদান করা হয়। ৪ জুন শুক্রবার সকালে শ্রীবরদী উপজেলা শহরে ও বিকেলে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের ‘অবকাশ’ কেন্দ্র ওইসব কমিটি গঠন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
শ্রীবরর্দী উপজেলা শাখার আহ্বায়ক নির্বাচিত হয় কবি প্রভাষক আজাদ সরকার ও সদস্য সচিব হয় ছড়াকার নূরুল ইসলাম নাযীফ এবং ঝিনাইগাতি উপজেলার আহ্বায়ক নির্বাচিত হয় কথা সাহিত্যিক আরএম সেলিম শাহী ও সদস্য সচিব কবি রুহুল আমিন। দুু’টি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি সাংবাদিক ও সাহিত্যিক রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক সব্যসাচী লেখক আশরাফ আলী চারু, কবি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, কবি হাদিউল ইসলাম জুয়েল, সাংবাদিক কাজী মাসুম ও ফরিদ আহম্মেদ রুবেল প্রমূখ। শ্রীবরর্দী উপজেলা সভায় সভাপতিত্ব করেন প্রবীন শিক্ষক ও লেখক আবু মোতালেব এবং ঝিনাইগাতি উপজেলা সভায় সভাপতিত্ব করেন কথা সাহিত্যিক আরএম সেলিম শাহী।
১৩ সদস্যের শ্রীবরর্দী উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ হলো, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, মো. শফিউল আলম ও মাহমুদ আরিফ এবং সদস্যদের মধ্যে আকতারুজ্জামান তালুকদার, মো. আবু রায়হান, জিশান মাহমুদ, এ জেড রুমান, প্রকৌশলী সাদ্দাম হোসাইন, সাংবাদিক ফরিদ আহাম্মদ রুবেল, রমেশ সরকার ও মঞ্জুরুল ইসলাম।
১৫ সদস্যের ঝিনাইগাতি উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ হলো, যুগ্ম আহ্বায়ক শাহীন শিমুল, মুহাম্মদ আবু হেলাল ও মো. রফিকুল ইসলাম এবং সদস্যদের মধ্যে ডা. নবীজল হক রানা, আহাম্মদ হোসেন জনি, শাহরিয়ার আহমেদ সুজন, সাব্বির আহমেদ শাওন, মাহমুদুল হাসান, নাহিদ হাসান নিরব, আশিকুর রহমান, সৃজন সাংমা, তোফায়েল আহাম্মেদ ও মিসেস মাধুরী।
উভয় কমিটি আগামী ৩ মাসের মধ্যে সদস্য সংগ্রহ করার পর জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সাধারণ সভার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করার অনুমতি প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো এক কিশোরী :… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads