ads

শনিবার , ৫ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো এক কিশোরী : চাচাকে ২ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ১৪২
ঝিনাইগাতীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো এক কিশোরী : চাচাকে ২ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কিশোরী কনের চাচাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৪ জুন শুক্রবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ওই অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামে ১৬ বছর বয়সী ১০ম শ্রেণির এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। ওইসময় বরসহ বরযাত্রীরা কনের বাড়িতে হাজির ছিলেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের চাচা আবু বক্করকে ২ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি আদালত মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিবাহ করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, বাল্যবিবাহে শিশু, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই ওই কিশোরীকে করুণ পরিণতি থেকে রক্ষা করতেই এ বিয়ে বন্ধ করেছি। জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের ভাষা সৈনিক আব্দুর রশীদ’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতীতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন ‘গাঙচিল’র কমিটি গঠন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads