ads

বুধবার , ২ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৯৮
নকলায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় মোহাম্মদ আলী (৭২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২ জুন বুধবার সকালে উপজেলার উরফা পূর্বপাড়া এলাকা থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, প্রায় ১৩ দিন আগে মোহাম্মদ আলী বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরে বিভিন্ন জায়গাতে পরিবারের লোকজন খোঁজাখুজি করেও তাকে পায়নি। বুধবার সকাল পৌণে আটটার দিকে মোহাম্মদ আলীর পুত্রবধূ লিলি বেগম বাড়ির উঠানে রান্নার কাজ করার সময় দেখেন বাড়ির পশ্চিম পাশে মেহগনি গাছের সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে তার শশুর। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে মোহাম্মদ আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, ওই ঘটনায় নিহতের ছেলে নূর মোহাম্মদ বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ৩ মাদকসেবী গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads