ads

মঙ্গলবার , ১ জুন ২০২১ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কুকুরের টিকাদান কর্মসূচি সফল করতে অবহিতকরণ সভা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ১, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ

দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ১ জুন মঙ্গলবার দুপুরে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, আবাসিক মেডিকেল অফিসার শাহানুর রহমান রুমান। অনুষ্ঠানের শুরুতে কুকুরের টিকাদান কর্মসূচীর ভিডিও চিত্র ও বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মাসুদুর রহমান, এমডিভি সুপারভাইজার রাসেল খান ও আসাদুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের বিংস প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার সুজিত চিশিম, ইউপি চেয়ারম্যান আসাদউল্লাহ বিল্লাল প্রমূখ। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দ্ব। সভায় কুকুরের টিকাদান কর্মসূচী সফল করতে সহযোগিতা কামনা করেন এমডিভি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। পরে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা। এতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিয়ে সফলভাবে কার্যক্রম বাস্তবায়নের চিত্র তুলে ধরেন বক্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads