ads

বুধবার , ২ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ২, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ণ

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২১ এর সদর উপজেলার ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে। ১ জুন মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ওই খেলায় পাকুড়িয়া ইউনিয়নকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

Shamol Bangla Ads

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই খেলার প্রথমার্ধে চরশেরপুর ইউনিয়ন ১-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধ্বে পাকুড়িয়া ইউনিয়ন গোলটি পরিশোধ করে খেলায় ১-১ গোলে সমতা ফিরিয়ে আনে। নির্ধারিত ৭০ মিনিট পর ফলাফল ১-১ থাকায় খেলাটি ট্রাইবেকারে গড়ালে চরশেরপুর ইউনিয়ন ৩-০ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন পাকুড়িয়া ইউনিয়ন একাদশের অধিনায়ক ইমরান আহম্মেদ আনু।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। এর আগে খেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন। ওইসময় অন্যান্যের মধ্যে  উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: নাজিমুল হক নাজিম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: হাবিবুর রহমান হাবিব, পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: হায়দার আলী, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলাশেষে বিজয়ী দল ও বিজিতদের মাঝে পুরস্কার  তুলে দেন অতিথিরা।
চরশেরপুর ইউনিয়ন একাদশ সদর উপজেলা পর্যায়ে বিজয় লাভ করে এবার জেলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করার যোগ্যতা অর্জন করল।
এ টুর্নামেন্টে উপজেলার ১৪টি ইউনিয়ন দল নকআউট পদ্ধতিতে অংশ নেয়।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads