ads

শনিবার , ২৯ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আবেদীন মডেল ফার্মেসীর উদ্বোধন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ২৯, ২০২১ ২:১৫ অপরাহ্ণ

শেরপুরে শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আবেদীন মডেল ফার্মেসীর উদ্বোধন করা হয়েছে। ২৮ মে শুক্রবার সন্ধ্যায় শহরের তিনআনী বাজার কলেজ মোড়ে ওই ফার্মেসীর উদ্বোধন করেন জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
ওইসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায় একটি করে মডেল ফার্মেসীর অনুমোদন দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ‘মানসম্মত ঔষধ কিনুন, সুস্থ থাকুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন মডেল ফার্মেসীর যাত্রা শুরু হলো। ঔষধ জগতে এ ফার্মেসীতে সব ধরনের দেশি-বিদেশী ঔষধ সুলভ মূল্যে পাওয়া যাবে।

Shamol Bangla Ads

জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের ঔষধ তত্বাবধায়ক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ, জেএন্ডএস গ্রুপের পরিচালক সাইফুল নাহী জিন্নুর সাকী ও জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক জিএইচ হান্নান।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে জেএন্ডএস গ্রুপের মহাব্যবস্থাপক সারওয়ার্দী মিঠু, জেএন্ডএস গ্রুপের এইচ আর ম্যানেজার খালেদ আহমদ, জেএন্ডএস গ্রুপের হেড অব অডিট মোঃ জাকির হোসেন, সিনিয়র ম্যানেজার (কর্পোরেট/অ্যাডমিন) মঞ্জুরুল হক, কমার্শিয়াল ম্যানেজার শহিদুল ইসলাম সোহাগ, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বজলুর রশিদ নাহাজ, সৈকত আকবর পনির, রঞ্জন কুমার সাহা, সদস্য কায়সার রশিদ নিয়াজ, রফিকুল ইসলাম খোকন, লিটন রায়, জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক সায়োয়ার আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে শহরের ঐহিত্যবাহী মাই সাহেবা জামে মসজিদে বাদ জুম্মা এক মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মুসুল্লীগণ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads