শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছ। ২৮ মে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে এ ফুটবলটুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুবেল মাহমুদের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মুশফিক নাইম আকিফ, ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, হাতীবান্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, গৌরিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রগমান মন্টু, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মজ্নু মিয়া, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রমুখ।
উদ্বোধনী খেলায় হাতীবান্দা একাদশ বনাম ঝিনাইগাতী একাদশ ও ধানশাইল একাদশ বনাম মালিঝিকান্দা একাদশ অংশ নেয়। উল্লেখ্য, আগামী ৩১মে ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।




