ads

বৃহস্পতিবার , ২৭ মে ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর ইউএনওকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২৭, ২০২১ ৮:৫৮ অপরাহ্ণ

পদোন্নতি জনিত বদলি কারণে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কর্মচারী কল্যাণ পরিষদ। এ উপলক্ষে ২৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মরত সময়ের বিভিন্ন পদক্ষেপ ও প্রশাসনিক দক্ষতার বিষয় তুলে ধরেন আমন্ত্রিত অতিথি ও কর্মকর্তারা।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ইউএনও’র সিএ আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএসএ ওয়ারেজ নাইম। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা এলজিইডি কার্যালয়ের হিসাব রক্ষক শাজাহান আলী, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।
এসময় উপজেলার প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের পরে বিদায়ী ইউএনওকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্টসহ নানা ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়।

 

Need Ads