ads

বৃহস্পতিবার , ২৭ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তেজগাঁও বিভাগের নতুন ডিসি হলেন শেরপুরের সন্তান শহিদুল্লাহ

খবর টি পড়েছেন : ৬৭১
তেজগাঁও বিভাগের নতুন ডিসি হলেন শেরপুরের সন্তান শহিদুল্লাহ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে যোগদান করেছেন মো. শহিদুল্লাহ। সদ্য পদোন্নতি পাওয়া তেজগাঁও বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি), উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ২৪ মে রবিবার মো. শহিদুল্লাহ তেজগাঁও বিভাগে যোগদান করেন। তেজগাঁও বিভাগে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Shamol Bangla Ads

শেরপুরের শ্রীবরদী উপজেলায় জন্মগ্রহণকারী ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই মেধাবী কর্মকর্তা রাজশাহী জেলায় অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (দক্ষিণ), এডিশনাল এসপি হিসেবে চট্টগ্রাম ও বান্দরবান এবং এসি ও এডিসি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
ডিএমপি সূত্রে জানা যায়, যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ গোয়েন্দা বিভাগ (উত্তর- তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্বে থাকবেন। গত ২ মে ঢাকা তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুন-অর-রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রবিবার আসবে ফাইজারের এক লাখ ডোজ টিকা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads